মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ডোমারে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দিবসটি পালনে শনিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভপতিত্বে অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচির কর্মকর্তা লতিফুল ইসলাম, পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এসিষ্ট্যোন্ট হুমায়ারা মৌ প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সফল ৫ নারীকে সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন মাসুদা আক্তার (সফল জননী), আফরোজা বেগম চৌধুরী মিলি (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী) নাইলী বানু (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী), সেলিনা আক্তার ফাতেমা (সমাজ উন্নয়নে বিশেষ অবদান), তাহমিনা সুলতানা (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু)।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit