শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

১১ রূপে দেখা মিলল সূর্যের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ১১ টি রূপে দেখা মিলল সূর্যের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কল্যাণে সূর্যের এই ভিন্ন রূপের দেখা মিলেছে।

সূর্যের এই বিরল ছবি তুলে পাঠিয়েছে নক্ষত্রটিকে নিয়ে গবেষণা করা আদিত্য এলওয়ানের টেলিস্কোপ।

সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ তাক করা আছে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ারে। আর সেখান থেকেই সূর্যের নানা রঙের ছবি তুলে আনল ইসরো।  

ইসরো জানিয়েছে, সৌরযান আদিত্য এলওয়ানের সঙ্গে রয়েছে এ সুট টেলিস্কোপ। গত ২০ নভেম্বর সুটের পাওয়ার অন করা হয়। ৬ ডিসেম্বর প্রথম ছবি তোলে সুট। ১১ ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্যর টেলিস্কোপ।

সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে। 

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে। বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এ ছবিগুলি সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পৃথিবীর জলবায়ুর উপর সৌর বিকিরণের প্রভাবের ওপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit