বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়াবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তরুণ থেকে বৃদ্ধ, সবার পছন্দের তালিকায় ফেসবুক। প্রতিনিয়তই ফেসবুকের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু কতটা নিরাপদ ফেসবুক! ফেসবুক আইডিতে সাইবার হামলা কিংবা অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টার ঘটনা নতুন নয়। ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে এ প্রবণতা বেড়েছে। তবে ফেসবুকে ব্যক্তিগত তথ্যসহ আইডি সুরক্ষিত রাখার উপায়ও রয়েছে।

জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার বেশ কিছু উপায়-

পাসওয়ার্ড : ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। এ ছাড়া পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করাও ঠিক না। পাসওয়ার্ড ছোটবড় অক্ষর ও নম্বর মিলিয়ে কমপক্ষে ৮ সংখ্যার হতে হবে, কেউ যাতে সহজে ধারণা করতে না পারেন।

বন্ধু বাছাই : ফেসবুকে কখনোই এমন কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না, যাকে আপনি চেনেন না। এক্ষেত্রে হ্যাকাররা মিথ্যা পরিচয়ে বন্ধু হয়ে আপনার টাইমলাইনে স্প্যাম ছড়াতে পারে। এ ছাড়াও আপনাকে বিব্রতকর পোস্টে ট্যাগ করতে পারে বা হ্যাকিংয়ের মেসেজ পাঠাতে পারে।

সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা : যদি ঘনিষ্ঠ কোনো বন্ধু বা ফেসবুক বন্ধুর কাছ থেকে কোনো ইমেইল, ম্যাসেঞ্জারে বার্তা বা পোস্ট পান, যা হয়তো তার স্বাভাবিক আচরণের সঙ্গে মেলে না, সবচেয়ে ভালো হবে সেটায় ক্লিক না করা বা সাড়া না দেওয়া।

হোয়্যার ইউ আর লগড ইন : এ সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারী কোন অবস্থান ও ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগ ইন করেছে তা দেখার সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে অ্যাকাউন্টের যে কোনো অস্বাভাবিক কার্যক্রম চিহ্নিত করা যাবে। এ ছাড়া অপরিচিত কোনো স্থান থেকে লগইন হওয়া ডিভাইসকে নট মি হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।

লগইন অ্যালার্ট : অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতের কার্যকরী উপায় হলো অপরিচিত লগইনের জন্য অ্যালার্ট চালু করা। গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস ফিচারটি চালুর মাধ্যমে অপরিচিত কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা হলে মুহূর্তেই ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার ও নির্দিষ্ট ইমেইলে একটি নোটিফিকেশন পাঠানো হয়। ফলে সতর্ক হতে পারেন ব্যবহারকারী।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন : ফেসবুক অ্যাকাউন্টকে আরও নিরাপদ করে তুলতে চাইলে এর টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ সুবিধা ব্যবহার করা যায়। ফলে অন্য কেউ লগইনের চেষ্টা করলে আসল ব্যবহারকারী কি না তা নিশ্চিতে দুটি ধাপ পার করতে হবে। সাধারণত প্রথম ধাপে পাসওয়ার্ড দেওয়ার পর দ্বিতীয় ধাপে ব্যবহারকারীকে একটি লগইন কোডও প্রবেশ করতে হবে, যা ওই ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে টেক্সট মেসেজ বা ওটিপি হিসেবে পাঠাবে ফেসবুক।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit