শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

ঢাকা টেস্ট: চতুর্থ দিনের খেলা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে নির্বিঘ্নে। দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। গতকাল তৃতীয় দিন খেলা হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পুরোটা হতে পারেনি। দিনের নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৭ মিনিট আগে আলোস্বল্পতায় খেলা বন্ধ করে দেন মাঠের দুই আম্পায়ার পল রেইফের ও রড টাকার। 

বন্ধ হওয়ার আগ পর্যন্ত খেলা হয়েছে মাত্র ৩২.৩ ওভার বা ১৯৫ বল। যেটুকু সময় খেলা হয়েছে, তাতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ম্যাচের যে চিত্র, তাতে ৩০ রানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। 

আজ সকালে অবশ্য শঙ্কা নেই কোনো। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরুর কথা জানা ছিল আগেই। চতুর্থ দিনে আজ শনিবার (৯ ডিসেম্বর) সময়মতোই মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এটি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ আট ওভারে দুই উইকেট হারিয়ে ৩৮ রান। ক্রিজে থাকা জাকির হাসান ১৬ রানে ও মমিনুল হক শূন্য থেকে শুরু করেছেন দিনের খেলা। 

টেস্টের তৃতীয় দিনে কাল সকালে হালকা বৃষ্টি ও বিকেলের আলোকস্বল্পতার মাঝেই চলছিল খেলা। ৫৫ রানে পাঁচ উইকেট নিয়ে আজ দিন শুরু করা কিউইরা ব্যাট করে ২৪.৩ ওভার। শেষ পাঁচ উইকেট হারিয়ে দলটি স্কোরবোর্ডে যোগ করে ১২৫ রান। সবমিলিয়ে ৩৭.১ ওভারে অলআউট হয় ১৮০ রানে।

আট রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা প্রথম ওভারেই হারায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট। তিন রানের সময় এজাজ প্যাটেলের বলে প্রথম স্লিপে ডেরিল মিচেলের ক্যাচে পরিণত হন জয়। সাজঘরে ফেরেন দুই রান করে। দ্বিতীয় উইকেটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৩৮ রানে টিম সাউদির বলে আউট হন শান্ত। ১৫ রান করে কেইন উইলিয়ামসনের তালুবন্দি হন তিনি।

শান্ত আউট হওয়ার পর বন্ধ হয় ম্যাচ। কারণ, আবারও আলোকস্বল্পতা। শেষ পর্যন্ত দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit