শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শান্তর বিদায়ের পর খেলা বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আকাশ মেঘলা থাকলেও নেই বৃষ্টির আনাগোনা। তবে আলোক স্বল্পতার কারণে বন্ধ করা হয়েছে খেলা। মাঠে জ্বলছে ফ্লাডলাইট। তবে খেলা চালানোর মতো যথেষ্ট প্রাকৃতিক আলো না থাকায় খেলোয়াড়রা ফিরে গেছেন ড্রেসিংরুমে।

খেলা বন্ধ হওয়ার আগে ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

স্বাগতিকদের লিড এখন ৩০ রানের। জাকির হাসান ১৬ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।

টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারলেন না। মিড-অফে সহজ ক্যাচ নিলেন কেন উইলিয়ামসন।

২ চারে ১৫ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। তাদের লিড এখন ৩০ রানের।

দ্বিতীয় ওভারে বাংলাদেশের লিড

দুই প্রান্ত থেকেই স্পিনার ব্যবহার করছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারকে সুইপ করে ইনিংসের প্রথম বাউন্ডারি মেরেছেন জাকির হাসান। ওই ওভারেই সফরকারীদের ৮ রানের লিড টপকে গেছে বাংলাদেশ।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। জাকির ৬, নাজমুল হোসেন শান্ত ১ রানে খেলছেন।
 

 

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit