মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‘আইসিসির সঙ্গে আলোচনা করে ঈদের পর সিদ্ধান্ত’ ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর পার্লামেন্ট বসল মিয়ানমারে যেসব এলাকায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ॥ শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তে ৩ আইনজীবীর প্রতিবাদ দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক অবসরে গেলেন আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে তোলার নায়ক ট্রাম্পের হরমুজ প্রণালি খুলে দেওয়ার স্বপ্ন কতটা পূরণ হবে?

নওগাঁয় সাংবাদিকদের সাথে ইয়ুথদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : যৌন প্রজনন, স্বাস্থ্য সুরক্ষা এবং সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে নওগাঁয় সাংবাদিকদের সাথে ইয়ুথদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রেসক্লাব মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন বয়:সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। এছাড়াও যৌন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে যৌন প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
সভায় ইয়ুদ সদস্য প্রাপ্তির সভাপতিত্বে ও ইযুদ সদস্য ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্র্যাক প্রধান কার্যালয় অধিকার এখানে এখনই প্রকল্পের কো-অর্ডিনেটর সৈয়দা নভেরা আনওয়ার, জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী, ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক ইয়ুথ মবিলাইজার ফারজানা রেজা রুমিসহ অন্য সাংবাদিকরা বক্তব্য রাখেন। এছাড়াও ইয়ুথ সদস্যসহ সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৪জন সংবাদকর্মী সভায় অংশগ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit