বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।
সিভিল সার্জন বলেন- আগামী ১২ ডিসেম্বর জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৫০ টি টিকা কেন্দ্রে ৪ হাজার ৯২০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সি ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit