শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ Time View
আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের পিছনের ৫টি সিট পুড়ে গেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
 
পুলিশসূত্রে জানা যায়, সকালে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো- ব ১৫- ৩২৯৫) একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রীবেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়-ক্ষতি না হলেও ৫টি সিট পুড়ে গেছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, বাসটি এই মহুর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাসে কেউ যাত্রীবেসে আগুন লাগিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর২০২৩/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit