বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

নোয়াখালীতে চারলক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়া খেলার দুই প্যাকেট তাস, নগদ চার লক্ষ পাঁচ হাজার দুইশত টাকা ও ১২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়াডিরা হলো, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে জহিরুল হক ওরফে রিপন (৪৫), নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুকবুল আহম্মদের ছেলে গোলাম সারওয়ার (৪৫) ও মৃত ছৈয়দ আহম্মদের ছেলে মাইন উদ্দিন ওরফে মহিন(৪০), ৫ নম্বর ওয়ার্ডের রবিয়ল হোসেনের ছেলে আকবর হোসেন (৫৪) ও মৃত ফয়েজ আহম্মদের ছেলে ফখরুল হাসান ওরফে মাসুদ(৪২), নোয়ান্নই ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৪৫) এবং চৌমুহনী পৌরসভার আবদুল্ল্যাহর ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।  এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার  কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়নপুর গ্রামের ডলার ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।  তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।  
অপর এক প্রশ্নের জবাবে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাত পেশাদার জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুই প্যাকেট তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৪৮ হাজার দুইশত, জুয়াড়িদের শরীর তল্লাশি করে তিন লক্ষ ৫৭ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit