শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

সৎভাবে ব্যবসা করা উত্তম ইবাদত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : ব্যবসা-বানিজ্য, ক্রয়-বিক্রয়, উৎপাদন ও বণ্টন মানুষের জীবনের একটি বিশাল অংশ দখল করে আছে। কারণ পণ্য দ্রব্যাদির আদান-প্রদান এমন একটি প্রয়োজন, যা না হলে মানবজীবন অচল হয়ে পড়ে। 

ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। সততা ও আমানতদারিতার সঙ্গে বৈধ পথে ব্যবসা-বাণিজ্য করলে কিয়ামতের দিন নবী ও শহীদদের সঙ্গী হবে বলে হাদিসে বর্ণিত  হয়েছে। 

আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি, হাদিস: ১২০৯)
 
আর যারা ব্যবসায় প্রতারণার আশ্রয় নিবে, ওজনে কম দিবে, কৃত্রিম সঙ্কট তৈরি করবে কিংবা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিবে কুরআন ও হাদিসে  তাদেরকে কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে। 

ইরশাদ হয়েছে, ‘ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। তাদের অবস্থা এই যে, লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম দেয়। এরা কি চিন্তা করে না, একটি মহাদিবসে এদেরকে উঠানো হবে?’ ( মুতাফফিফীন, আয়াত ১-৬।)

অন্যত্র ইরশাদ হয়েছে , ‘কিয়ামত দিবসে আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি ভ্রূক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন যে ব্যক্তি তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে।’ (তিরমিজি : ১০৬)

অতএব আমাদের উচিত, সততা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা, অবৈধ উপার্জন ও লোভ- লালসাকে সংবরণ করা। আল্লাহ আমাদের তাওফিক দান করুক। আমিন।

লেখক: ইসলাম বিষয়ক গবেষক 

 

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit