মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

খুলনায় এনসিপি নেতাকে গুলি কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র বিশেষ চেকপোস্ট

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার ঘটনায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তরা মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। মোতালেব সিকদার এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার পরপরই কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এবং মেহেরপুর জেলার গাংনী সীমান্ত এলাকার বিওপিগুলিতে নজরদারি ও টহল জোরদার করে।

সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত এলাকায় নিশ্চিদ্র নজরদারি নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, এই ধরণের জঘন্য অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit