শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হিন্দি সিনেমাতেই সর্বনাশ দেশের হল মালিকদের, আসতে পারে বন্ধের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

বিনোদন ডেস্ক : জানা যায়, দেশের সিনেমা হলগুলোতে হিন্দি সিনেমার দাপটে বাংলা সিনেমা মুক্তি দিতে প্রযোজকদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এ কারণে অনেক প্রযোজক নির্ধারিত সময়ে সিনেমা মুক্তি দিতে না পারার অভিযোগ করেছেন। এ ছাড়াও দেশে শাহরুখ, সালমান খানের সিনেমা নিয়ে এসে শুধুমাত্র সিনেপ্লেক্স ও দেশের বড় কয়েকটি সিনেমা হলে প্রদর্শন হলেও দেশের অন্য সিনেমা হলে তা প্রদর্শনের সুযোগ দেয়া হয়নি।

হল মালিকরা যোগাযোগ করলেও তাদের হল সিনেমা প্রদর্শনের অনুপযোগী বলে ডিস্ট্রিবিউটর কোম্পানি ছোট ছোট হলগুলোতে ‘পাঠান’ ‘জাওয়ান’ ‘’কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাগুলো পাঠায়নি। এ বিষয়ে চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ সময় সংবাদকে বলেন,হল মালিকদের দাবিতেই হিন্দি সিনেমা আমদানির সিদ্ধান্ত নেয় তথ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা দেখলাম সেই হলগুলোতেই সিনেমা দেয়া হলো না। আর হিন্দি সিনেমার কারণে বাংলাদেশের সিনেমা মুক্তি পেল না। যার ফলে যে হলগুলো সিনেমা পেল না তারা কোনো বাংলা সিনেমা পেল না। এতে করে ওইসব হলগুলো খরচ বহন না করতে পেরে বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় দেশে আর হলই থাকবে না।

আজিজ বলেন, ‘‘একটি প্রতিষ্ঠানকে শুধুমাত্র সিনেমা আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। আমি সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমাটি আমদানির জন্য ১৯ সংগঠনের অনুমতিপত্র নিয়ে আবেদন করলেও আমাকে দেয়া হয়নি। অন্য একটি কোম্পানি আবেদন করার সাথে সাথে তাদের সিনেমা আমদানির অনুমতি দেয়া হচ্ছে। আমার ইচ্ছে ছিল বাংলাদেশের প্রত্যেকটা হলেই এই সিনেমা চালানোর। কিন্তু এখন দেখি সিন্ডিকেটের কারণে তা সম্ভব হচ্ছে না।’’

নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ সংগঠনের এক নেতা সময় সংবাদকে বলেন,হল বাঁচানোর সিদ্ধান্তেই আমরা দেশে হিন্দি সিনেমা আমদানি করার জন্য অনুমতি দিয়ে থাকি। এবার টাইগার থ্রির জন্য জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজকে অনুমতি দেয়া হয়। অন্য কোনো প্রতিষ্ঠানকে আমরা অনুমতি দেইনি।

কিন্তু দেখা গেল অন্য একটি প্রতিষ্ঠান আমাদের তোয়াক্কা না করেই আবেদন করল এবং অনুমোদন পেয়ে গেল। এছাড়াও সব হলে হিন্দি সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলেও তা করা হচ্ছে না। এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি টোটালি হিন্দি সিনেমা আমদানি বন্ধ করার।দেশের সিনেমা বাঁচাতে প্রয়োজনে আবারও রাস্তায় নামবেন চলচ্চিত্রের সংগঠনগুলো এ কথাও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit