সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতির মুক্তি না হলে অবরোধের হুশিয়ারি

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ Time View

মো: সালাহউদ্দিন আহমেদ : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ করেছে ছাত্রলীগের কর্মী সমর্থকরা৷ শনিবার দুপুরে এই কর্মসূচীতে অংশগ্রহণ করে নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের অন্তত পাঁচশত নেতাকর্মী।

এসময় শহরের উপজেলা মোড়ে কোর্ট রোডসহ ভেলানগর হতে আরশীনগর পর্যন্ত ২ কি.মি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা ৷ দেড় ঘন্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল। এসময় থেমে থাকে শতশত যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত রিমনকে মুক্তি না দিলে আগামীকাল রোববার ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা চট্রগ্রাম রেলপথ অবরোধের হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।

নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিফাত বলেন, জেলা ছাত্রলীগ সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ। আমাদের নেতাকে আগামীকাল মুক্তি দেয়া না হলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করবো৷ নরসিংদী সরকারি কলেজ শাখা  ছাত্রলীগের আহবায়ক রাকিব হাসান বলেন, এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি ছাড়া অন্য কিছুই চিন্তা করছি না।

আন যদি মুক্তি দেয়া না হয়, আমরা আমাদের পরবর্তী কঠোর অবস্থানে যাব। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম শাওন বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনের সাথে যা করা হয়েছে তা অন্যায় করা হয়েছে ৷ এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি চাই।

গত ২৯ ডিসেম্বর নরসিংদী ১ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলামের পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে ‘মাইরের ওপর ওষধ নাই’ বলে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন। নরসিংদী ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক। শুক্রবার দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে পাঠানো হলে আদালত রোববার শুনানির তারিখ ধার্য্য করে তাকে কারাগারে পাঠায়।

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit