শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার

কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোকানের মালিকসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাংচিল বাজারে ডাবের ব্যবসা করে মুসলিম নামে এক ব্যক্তি। ছোট একটি ছেলে তার ব্যবসা পরিচালনা করে। গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব খানের আত্মীয় তারেক ওই ছোট ছেলে ডিপ টিউবয়েল বসানোর কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করে।  এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংচিল বাজারে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে গাংচিল বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী রাজিব খানের মাথায় আঘাত করে মুসলিমের পরিবারের লোকজন। এতে তার মাথা ফেটে যায়। পরে রাজিবের স্বজনেরা মুসলিমের ভাতিজা মো.শাহরাজ উদ্দিনের দোকানে রামদা নিয়ে পাল্টা হামলা চালায়। এতে তাদের পরিবারের পাঁচজন আহত হয়।  ভুক্তভোগী রাজ গার্মেন্টেসের মালিক মো.শাহরাজ উদ্দিন অভিযোগ করে বলেন, চাঁদা না পেয়ে গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব ও স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলেয়ার (৪৫) সবুজ (২৮) তারেক (২৮) ও জাকের (২৯) রামদা নিয়ে এ হামলা চালায়। ইতিমধ্যে হামলার ২মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।  চাঁদা দাবির অভিযোগ নাকচ করে দেয়ে রাজিব খান দাবি করেন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রথমে তারা তার মাথা ফাটিয়ে দেয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরো তিনজনকে পিটিয়ে আহত করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি।  বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit