শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার

সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা বাংলাদেশের দিকে আসার আশঙ্কা কম।

এটি ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। এরপর তা অনেকটাই দুর্বল হয়ে বৃষ্টি আকারে বাংলাদেশে আসতে পারে। এর ফলে ৬ ডিসেম্বরের পর ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার শেষরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলে বাড়তে পারে রাতের তাপমাত্রা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১৪.৭ ডিগ্রি।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit