শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন

নাসুম হঠাৎ বাদ কেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাওয়ে সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো ফরম্যাটের দলেই জায়গা পাননি স্পিনার নাসুম আহমেদ। তাকে হঠাৎ বাদ দেওয়ার পর থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়। বিপরীতে ওয়ানডেতে প্রথমবারের মতো স্পিনার রাকিবুল হাসান এবং টি-টোয়েন্টিতে ফের ডাকা হয়েছে তানভীর ইসলামকে। এছাড়া রিশাদ হোসেন আছেন দুই ফরম্যাটেই।

শুক্রবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসুমের নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে না থাকা নিয়ে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘নাসুম তো সাদা বলে নিয়মিত খেলছিল। তাকে আমরা দেখেছি অনেক। নাসুম যে খুব খারাপ করেছে, তা বলব না। তবে ওর কাছ থেকে আমরা যেটা চাচ্ছিলাম, উইকেট শিকার করা, সেটা সাম্প্রতিক সময়ে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওকে একটা ভূমিকা পালন করতে বলা হয়েছিল, আক্রমণ করার চেয়ে একটু রান বাঁচানো। তবে এরকম একজনকেও আমাদের দরকার, যে উইকেটও নিতে পারে।’

বাশার আরও বলেন, ‘এখন যে ফরম্যাট, মাঝখানে উইকেট নিতে না পারলে রান বাঁচানো কঠিন হয়। তিনশ’র বেশি রান হয়েই যায়। এজন্যই মনে হয় যে, এমন একজনকে দেখে চেষ্টা করি, যে মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারে।’

এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা বাশারের, ‘বিশ্বকাপের পারফরম্যান্স কিছুটা ভাবনায় রেখেছি আমরা অবশ্যই। তবে সত্যি বলতে আমরা এখন চাচ্ছি একজন আগ্রাসী বোলারকে, যে আমাদের উইকেট এনে দেবে। দেখুন আমরা রিশাদকেও নিয়েছি। কারণ সবাই অনুভব করছে যে, একজন রিস্ট স্পিনার আমাদের গড়ে তোলা দরকার।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit