রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসগ নির্বাচনে ৮৫ যশোর ১ শার্শা আসনে ৫ জনের মনোনয়ন পত্র জমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসগ নির্বাচনে ৮৫ যশোর ১ শার্শা আসনে মোট ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, জাতীয় পাটির লাঙ্গল প্রতিকের মনোনীত প্রার্থী মোঃ আক্তারুজ্জামান, জাকের পাটির গোলাপ ফুল প্রতিকের মনোনীত প্রার্থী মোঃ সবুর খান ও স্বতন্ত্র প্রার্থী শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসগ নির্বাচনে ৮৫ যশোর ১ শার্শা আসনে গত ২৯ নভেম্বর এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নেতা কর্মিদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ আফিল উদ্দিন। অপর দিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নেতা কর্মি ও সমর্থকদের সাথে নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দেন বেনাপোল পৌর সভার সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের নেতা আশরাফুল আলম লিটন। বাকি প্রার্থীরা কোন নেতা কর্মি ছাড়াই সাধারন ভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।


শার্শা উপজেল া নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা উপজেলার মোট ১১টি ইউনিয়নের ১৮৬ টি গ্রামে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৯৪ হাজার ৬শত ৯২জন। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৪৭ হাজার ৫শত ৭৬জন। নারী ভোটার ১ লক্ষ৪৭ হাজার ১শত ১৪ জন। মোট ভোট কেন্দ্র ১০২টি। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাতীয় সংসদ নির্বাচন ৮৫ যশোর ১ নারায়ন চন্দ্র পাল জানান, শার্শা থেকে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে ৫ জনই তা পূরন করে জমা দিয়েছে। তিনি জানান আগামী ৩ ডিসেম্বর প্রার্থীতা যাচাই বাচাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনি প্রচারনা শুরু। তিনি জানান আগামী ৭ জানুয়ারী ২০২৪ তারিখের ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit