শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় ছিনতাইচক্রের ২সদস্য গ্রেফতার; আহত-১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২০৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এঘটনায় শামীম নামের একজন ভুক্তভোগী আহত হয়েছে।বুধবার সকালে ছিনতাইচক্রের ২সদস্যকে আদালতে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর জয় রেস্তোরাঁর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় ভুক্তভোগী থানায় একটি মামলা করেন। মামল নং ৭৬, তারিখ ২৯/১১/২০২৩।গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান (১৯) ঢাকা জেলার আশুলিয়া থানার এনায়েতপুর এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে। অন্যজন হলো মোঃ তামিম হাসান(২০) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগী চরের মোঃ মুনতা মন্ডলের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাঁশবাড়ী এলাকায় ভাড়া থেকে তার সহচর মেহেদীর সাথে বিভিন্ন স্থানে এই ছিনতাই করে আসছে। 

ভুক্তভোগী মোঃ শামীম হোসেন(৩৩) জামালপুর জেলার বানারের পাড় গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। তিনি আশুলিয়ায় থেকে চাকরি করেন।ভুক্তভোগী শামীম হোসেন বলেন, আমি গতকাল সন্ধ্যায় সেনা শপিং কমপ্লেক্স থেকে কেনাকাটা করে পায়ে হেঁটে নবীনগর জয় রেস্তোরাঁর সামনে গেলে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে আমার সামনে এসে গতিরোধ করে। এরপর আমাকে মারবে বলে তাদের হাতে থাকা চাকু দিয়ে ভয় দেখায় এবং আমার কাছে যা আছে তা বের করে দিতে বলে। আমি দিতে রাজি না হলে একপর্যায়ে আমাকে কিল ঘুষি দিতে থাকে। এসময়ে আমার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে আমার আর্তচিৎকারে লোকজন ছুঁটে এসে আমাকে উদ্ধার করে। সেই সাথে লোকজন ছিনতাইকারী দুজনকে ধরে টহলরত পুলিশের হাতে সোপর্দ করেন। এঘটনায় আহত হই। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই। এরপরে থানায় মামলা দায়ের করি। এখানে তাদের একটি চক্র আছে। তারা নিয়মিত এভাবেই মানুষজনদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ছিনতাই করে।
এবিষয়ে জানতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন, আমি কোন বক্তব্য দিতে পারবো না, বক্তব্য দিবে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনারা  মামলার নকল দেখেন তাতে বিস্তারিত দেয়া আছে। পরে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মমিনুল ইসলামকে ফোন করা হলে তিনি  বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে আটক করে আদালত পাঠানো হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit