মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ডোমারে বসুনিয়া হাট নাইট শো ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে এ্যামেচার ক্রিকেট ক্লাব আয়োজিত বসুনিয়া হাট নাইট শো ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাটে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন সোনারায় ইউনিয়ন আ’লীগের সভপতি ও জেলা আ’লীগের সদস্য সহিদ আহম্মেদ শান্তু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী।

ধারাভাষ্যকার ছলেমান ইসলাম ছকিনুর এর সঞ্চালনায় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বদরুজ্জামান খন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম, এ্যামেচার ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাঈম খন্দকার চয়েজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনছারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। নাইট শো ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসা বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। টুর্নামেন্টে মা বাবার দোয়া মৎস্য আড়ৎ বনাম মা ডিজিটাল স্কেল অংশগ্রহন করেন। ৯৯/৪৩ রানে মা ডিজিটাল স্কেল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিগণ।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit