মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবি’র ৩৯ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২০০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৯জন মেধাবী শিক্ষার্থীকে শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ২৮ নভেম্বর (২০২৩) মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি 

হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এ জাতীয় বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতাকে স্বীকৃতি দেয়া হয় এবং তারা লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত হয়।

শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বৃত্তি প্রাপ্তরা হলেন: বাংলা বিভাগের মোছা. আদুরী আক্তার, মোছা. মৌটুসী মামুন ও সুমাইায়া খাতুন, ইংরেজী বিভাগের নাফিয়া রহমান মাটি, আরবি বিভাগের শায়খ ওবায়দুল্লাহ , মুন্তাসির আহমাদ মুয়াজ ও মাহমুদুল আহসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রীমা আক্তার ও রেজওয়ানা তাবাসসুম রাফা, উর্দু বিভাগের আরিফা সুলতানা রিপা ও রুহানি আফরিন, সংস্কৃত বিভাগের শিমু আক্তার ও মধুকুমার রায়, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের লক্ষী রানী ও মো. আমিনুর রহমান, ইতিহাসে বিভাগের মিসুক চাকমা, মো. নাছিম ইমতিয়াজ নিশাদ ও সুলতানা জাহান রুমী, দর্শন বিভাগের রমজান, মো. জাকির হোসেন ও আরিফুল ইসলাম বাধান, ইসলামিক স্টাডিজ 

বিভাগের সাঈদা আফরিন সুমি, আবু হোরায়রা ও কানিজ ফাতেমা সুমি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মুসফিকুর রহমান, আক্কাস আলী সাবিদ ও স্বর্ণালী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. সোহানুর রহমান ও মো. হাসনাইন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নিকিতা আজম ও অরুণা সিক্ত সাচী, ভাষা বিজ্ঞান বিভাগের ফজলে দাউদ হায়দার ও মো. শফিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রীতি রানী ও পার্থ সরকার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিখা রানী দাস ও মোছা: হোসনেয়ারা খাতুন, নিত্যকলা বিভাগের রাশিদ সোবহান খনা ও সোনিয়া খাতুন।

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit