শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে— ঢাবি উপাচার্য

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। আজ ২৮ নভেম্বর (২০২৩)  মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ Employability skills for career planning in Japan’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  জাপানিজ স্টাডিজ বিভাগ, ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং জাপান-বাংলাদেশ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান, জাপানের আক্স পাবলিশিং-এর ম্যানেজার ইউচিরো সুকাদা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট মিস মারি কাওয়াকুবো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের মাইনরি গ্রুপের পরিচালক মিয়া মামুন ।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশেষ 

প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। উল্লেখ্য, সেমিনারে জাপান ভিত্তিক ৩০টি কোম্পানির প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit