বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

নওগাঁর পত্নীতলায় কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সিএমএলআরপি-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার আয়মূলক কার্যক্রমের অংশহিসেবে ১৩৮জন উপকারভোগীর মাঝে ৪ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।   
কারিতাস রাজশাহী অঞ্চল সিএমএলআরপি-২ প্রকল্প কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় ও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি ডেভিড হেম্ব্রম এর সভাপতিত্বে উক্ত আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, আকবরপুর ইউপির চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী সহ উপকারভোগী ও সূধীজন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আয়মূলক কার্যক্রমের অংশহিসেবে ১৩৮জন উপকারভোগীর মধ্যে ১২৫ জন গ্রাম্য জনগণকে আয়মূলক কার্যক্রম (ছাগল পালন, সমন্বিত সব্জি চাষ, ফল বাগান, হাঁস-মুরগি পালন, ভার্মিকম্পোস্ট উৎপাদন ইত্যাদি) এর জন্য সাড়ে ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩৭ হাজার ৫শ টাকা এছাড়া আরো ১০ জনকে অনফার্ম কার্যক্রমের জন্য আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা ও ৩ জন প্রতিবন্ধীকতাসম্পন্ন ভাই-বোনকে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ২২ হাজার ৫শ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit