শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক কার্যনিবার্হী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে অরিন্দম মাহমুদকে সভাপতি ও আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় মৃত্তিকা এ্যাড ফার্ম কার্যালয়ে নওগাঁ সাহিত্য পরিষদের সাবেক সভাপতি হাবিব রতন এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরাতন কমিটি বিলুপ্তি করে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি প্রাবন্ধিক ড. আইউব আলী, কবি ও বাচিকশিল্পী আহমেদ হোসেন বাবু, শিশুসাহিত্যিক প্রত্যয় হামিদ, প্রাবন্ধিক আলমগীর হোসেন ওয়াশিংটন, কবি রবিউল মাহমুদ, কবি অনিন্দ্য তুহিন, সহ-সাধারণ সম্পাদক কবি রিমন মোরশেদ, এস এইচ নীর, রফিক বকুল, অর্থ সম্পাদক আসলাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকেয়া শাকিলা, সাংগঠনিক সম্পাদক মারিয়া নূর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা সাহা, দপ্তর সম্পাদক সোহাগ হোসেন, আসর পরিচালনা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ নাসির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রণব কুমার, কার্যনিবার্হী সদস্য হাবিব রতন, সিরাজুল ইসলাম মুন্টু, আব্দুর রহমান রিজভী, গুলজার রহমান ও আবু রেজা। সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের সাবেক প্রফেসর কবি মীর আবদুর রাজজাক, নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গবেষক, প্রাবন্ধিক ও ইতিহাসজ্ঞ ড. শামসুল আলম প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit