শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ঢাবিতে দুইদিন ব্যাপী ক্রিস্টালোগ্রাফিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী ৮ম ক্রিস্টালোগ্রাফিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ২৪ নভেম্বর (২০২৩) শুক্রবার সন্ধ্যায় পদার্থবিজ্ঞান বিভাগের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন।

বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান। এছাড়া, অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা এবং বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলনের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ 

জানিয়ে বলেন, “যে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণাকে যত বেশি গুরুত্ব দেয়া হয়েছে, সে দেশ সকল বিষয়ে তত বেশি সমৃদ্ধ হয়েছে। দেশের উন্নয়নে মৌলিক গবেষণার পাশাপাশি এর প্রায়োগিক দিক তুলে ধরার উপর তিনি গুরুত্বারোপ করেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সম্মেলনে ৩৪টি পোস্টার এবং ৩৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে দেশ-বিদেশের বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit