বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

শীতে গা গরম রাখতে সঙ্গে থাকুক ৫ রকম চা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৬৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :পাহাড়ের ঢালে ছোট্ট ঝুল বারান্দা। পড়ন্ত বিকেল কিংবা সন্ধ্যার সময়ে সেই বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দেওয়ার আমেজই আলাদা। তবে পাহাড়ের ঢালে বসে বা নিজের বাড়ির বারান্দা—যেখানে বসেই কাপে চুমুক দিন না কেন, চায়ের মাহাত্ম্য সব জায়গাতেই এক। শীতে ঠাণ্ডার দাপট থেকে বাঁচতে সকালে-বিকেলে এক পেয়ালা চায়ে চুমুক না দিলেই নয়।

তবে, চা কিন্তু শুধু মনের তৃষ্ণাই মেটায় না; শরীর গরম রাখতেও সাহায্য করে এই পানীয়। কিন্তু কী ধরনের চা খেলে ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে পাল্লা দিতে পারবেন, তা জানেন কি?

১. মশলা চা
চা-প্রেমীদের কাছে এই চায়ের কদর সবচেয়ে বেশি। দুধ, চিনি দেওয়া গাঢ় চা যতই অস্বাস্থ্যকর হোক না কেন, ঠাণ্ডার সময়ে গা গরম রাখতে তা-ই যেন অমৃত। ফুল ক্রিম দুধের মধ্যে ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, আদা এবং চা পাতা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মশলা চা।

২. লেবু, গোলমরিচের চা
ঠাণ্ডায় সর্দিকাশি বা ফ্লুয়ের হাত থেকে বাঁচতে, এই চায়ের জুড়ি মেলা ভার। লেবুতে থাকা ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গোলমরিচে মধ্যে থাকা ক্যাপসাইসিন শরীরের তাপমাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তবে এই চায়ে দুধ, চিনি না মেশানোই ভালো।

৩. আদা, পুদিনার চা
গলা খুসখুস এবং সর্দিকাশিতে আরাম দেয় আদা, পুদিনার চা। সারা দিনের ক্লান্তি কাটাতেও দারুণ কাজ করে এই চা। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর এই চা গলার ক্ষত সারাতেও সাহায্য করে।

৪. দারচিনি, ছোট এলাচের চা
শুধু ঠাণ্ডা লাগা বা ঠাণ্ডায় গা গরম রাখাই নয়, বিপাকহার উন্নত করতেও সাহায্য করে দারচিনি এবং ছোট এলাচ মিশ্রিত বিশেষ এই চা। এই পানীয়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রক্ত সঞ্চালনও ভালো রাখে।

৫. দারচিনি, ক্যামোমাইল চা
সারা দিনের কাজের চাপ, উদ্বেগ, ক্লান্তি কাটিয়ে দিতে অব্যর্থ এই চা। উত্তেজিত স্নায়ু শিথিল করতে এবং অনিদ্রাজনিত সমস্যা নিরাময়ে দারুণ কাজ করে ক্যামোমাইল। রোগ প্রতিরোধের জন্য ক্যামোমাইলের সঙ্গে মেশাতে পারেন দারচিনির গুঁড়ো। মন তরতাজা হয়ে উঠবে, আবার শরীরও গরম থাকবে।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit