বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরি সাংবাদিক ফাহাদ শাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশিষ্ট সাংবাদিক ফাহাদ শাহকে ৬০০ দিনেরও বেশি সময় কারাভোগের পর মুক্তি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার জম্মুর কোট ভালওয়াল কারাগার থেকে ৩৪ বছর বয়সি শাহকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার। 

ফাহাদ শাহ স্বাধীন নিউজ পোর্টাল ‘কাশ্মীর ওয়ালা’র মালিক এবং সম্পাদক, যা অঘোষিত কারণে এ বছরের শুরুতে ভারত সরকার নিষিদ্ধ করে।

গত সপ্তাহে জম্মু-কাশ্মীর ও লাদাখের হাইকোর্ট তার জামিন আদেশে বলেছেন, এ বছরের শুরুতে গঠিত স্থানীয় সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ) শাহের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে অভিযোগ প্রমাণ করার মতো তথ্য-উপাত্তের অভাব রয়েছে।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনকে কঠোর বলে সমালোচনা করেছে বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী। তাদের দাবি, ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করার জন্য ব্যবহার করা হচ্ছে এ আইন। 

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র আবদুল আলা ফাজিলির একটি নিবন্ধ প্রকাশের জন্য শাহের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদকে উসকে দেওয়া’ এবং “ভুয়া খবর ছড়ানোর” অভিযোগ আনা হয়েছিল। 

আদালত বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়ে ওই মতামত প্রকাশিত হলেও এর প্রকাশনা সহিংসতা বা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানকে উস্কে দেয় না।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit