বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু

২৫ বছর পর ফের করণ জোহরের ছবিতে সালমান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে করণ জোহরের আইকনিক ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ২৫ বছর আগে অভিনয় করেন সালমান খান। এরপর আর করণ জোহরের ছবিতে সালমান খানকে পাওয়া যায়নি। যদিও সিনেমাপ্রেমীদের অনেক দিনের চাওয়া করণের নির্মাণে সালমান কাজ করুক। সেই অপেক্ষার পালা অবশেষে শেষ হতে চলেছে। যদিও ছবিটি নিজে পরিচালনা করছেন না করণ, তার ধর্মা প্রডাকশন ছবিটি প্রযোজনা করবে। জুম টিভির সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সালমান খান তার আসন্ন সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন।

তিনি জানিয়েছেন যে তিনি পরবর্তী সময়ে ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছেন। ধর্মা প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করবেন করণ জোহর। সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘শেরশাহ’-এর পরিচালক বিষ্ণুবর্ধন সালমানের সিনেমাটি পরিচালনা করবেন। শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলারে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটি সম্পর্কে আর কিছু জানাননি অভিনেতা।

সাক্ষাৎকারে সালমান বলেছেন, “আমি ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছি। তারপর দাবাং আসবে, কিক আসবে, সুরাজ বরজাতিয়ার সঙ্গেও ফিল্ম আসবে। ৩-৪টি সিনেমা আসছে সামনে।” বর্তমানে নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর সাফল্য উদযাপন করছেন সালমান খান। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৪০০ কোটির আয় ছাড়িয়েছে এটি। মণীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit