শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

নিম্ন আয়ের মানুষদের বেতন বৃদ্ধি করে ধনীদের ট্যাক্স কাটের ঘোষণা বাজেটে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো অটাম স্টেটমেন্টে দিয়েছেন জেরেমি হান্ট। বাজেটে একদিকে ধনীদের ট্যাক্স কাটের ঘোষণা দেওয়া হয়েছে অন্যদিকে দেশটির নিম্ন আয়ের মানুষদের ন্যূনতম মজুরি বাড়ানোর কথাও বলা হয়েছে। ব্যবসায়ীদের ট্যাক্স কমানো, ব্যক্তিগত ট্যাক্স কমানো, সুবিধাভোগীদের ব্যাপারে কড়াকড়ি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, পেনশন বাড়ানোসহ প্রথমবার বাড়ি কেনার জন্য অপেক্ষারতদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন জেরিমি হান্ট। 

ব্রিটেনের পলিটিকাল ক্যালেন্ডারে অটাম স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইভেন্ট। অফিস ফর বাজেট রেসপনসেবলিটির সর্বশেষ ফরকাস্টের ওপর ভিত্তি করে চ্যান্সেলর জেরেমি হান্ট আগামী এক বছরে সরকারের পরিকল্পনা, বাজেট, ব্যয় প্রভৃতি তুলে ধরেছেন। এবারের বাজেটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল মূল্যস্ফীতি। বর্তমান মুদ্রাস্ফীতি ৪.৬ শতাংশ, যা সরকারের ২ শতাংশের টার্গেট থেকে দ্বিগুণ বেশি। তাই মুদ্রাস্ফীতি কমাতে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে বাজেট। 

বর্তমানে ব্রিটেনের ন্যূনতম মজুরি রয়েছে ১০ পাউন্ড ৪২ পেন্স। সরকার তার নতুন ঘোষণায় আগামী এপ্রিল থেকে এই অর্থ ১১ পাউন্ড ৪৪ পেন্স করার কথা বলেছেন। একই সাথে নতুন ঘোষিত ন্যূনতম এই মজুরি পাবেন ২১ ও ২২ বছর বয়সীরাও। আগে ন্যূনতম বেতন শুরু হতো ২৩ বছর থেকে। তাই এই বেতন অল্পবয়সীদের জন্য জীবন-যাপন ব্যয় বৃদ্ধির সময় সহায়ক হিসেবে কাজ করবে বলে বক্তৃতায় বলেছেন জেরিমি হান্ট। 

অন্যদিকে বাজেটে ব্যবসায়ীদের ট্যাক্স কাটের ঘোষণা দেওয়া হয়েছে যা ধনীদের অর্থ সহায়তা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে জেরিমি হান্ট জানিয়েছেন, ব্যবসায়ীদের চলার পথ আর সহজ করার জন্য এই ঘোষণা। জীবন-যাপনের ব্যয় বাড়ার কারণে অনেকে ব্যবসা টিকিয়ে রাখতে পারছেন না। এই মুহূর্তে ব্যবসায়ীদের টিকে থাকতে হবে। বাজেটে পেনশন বাড়ানোর বিষয়টিরও গুরুত্ব ছিল। বর্তমানে পেনশন দেওয়া হয় সপ্তাহে ২০৩ পাউন্ড ৮৫ পেন্স। বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে ২২১ পাউন্ড যা বছর শেষে দাড়াবে ১১ হাজার ৫০২ পাউন্ড ৪০ পেন্সে। 

তবে এবারের বাজেটে লাখ লাখ মানুষের চোখ ছিল বেনিফিটের ঘোষণার দিকে। সরকার কর্মীদের কাজে ফেরাতে বেনিফিটের জন্য আরও কঠিন নিয়ম নিয়ে এসেছেন।  সরকারের ব্যাক টু ওয়ার্ক প্ল্যান বেনিফিট দাবিদাররা ১৮ মাসেরও বেশি সময় ধরে কাজ খুঁজে পেতে ব্যর্থ হলে তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্লেসমেন্ট নির্ধারণ করতে হবে। যদি তারা সেটা প্রত্যাখ্যান করে তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের বেনিফিট বন্ধ থাকবে। 

এদিকে বাড়ি কেনার ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের জন্যও নিয়ম আসছে। সরকার প্রথমবার ক্রেতাদের ৫ শতাংশ ডিপোজিট দিয়ে লোন নিতে সহায়তা করার জন্য মর্টগেজ গ্যারান্টি স্কিম প্রসারিত করেছে। স্কিমটি ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, তবে এটি আরও এক বছর চলবে। 

গ্রিন স্ট্যাম্প ডিউটি রিবেট টেলিগ্রাফ জানিয়েছে, নতুন বাড়ির মালিক যারা তাদের প্রপার্টি দুই বছরের মধ্যে আরও এনার্জি এফিসিয়েন্ট করে তুলবে তারা আংশিক স্ট্যাম্প ডিউটি রিবেট পেতে পারে। এই পরিকল্পনাটি এনার্জি এফিসিয়েন্ট টাস্কফোর্স কর্তৃক সুপারিশ করা হয়।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit