শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গেল বছরের শুরুর দিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত ইউক্রেনে যত মানুষ নিহত হয়েছেন, তার অর্ধেকই গেল তিন মাসে মারা গেছেন। আর ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ হাজার বেসামরিকের প্রাণ গেছে।

ইউক্রেনে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে বলে মনে করছে দেশটিতে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার  সংস্থাটি এ তথ্য জানায়।

মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ৫৬০-এরও বেশি শিশুর প্রাণ গেছে। আর ১৮ হাজার ৫০০-রও বেশি লোক আহত হয়েছেন।

সাম্প্রতিক প্রাণহানির জন্য রাশিয়ান বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে দায়ী করে জাতিসংঘ।  

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল সতর্ক করে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে কোনো স্থানই আর নিরাপদ নয়।  

রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিকদের কখনো হামলার লক্ষ্যবস্তু করেনি।

বেল বলেন, দশ হাজার বেসামরিকের মৃত্যু ইউক্রেনের জন্য ভয়াবহ একটি মাইলফলক।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit