শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

নির্বাচন পর্যবেক্ষণে ১২ দেশের ৪৪ জনের আবেদন, ১১ জনই উগান্ডার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার মধ্যে উগান্ডা থেকেই আসছে ১১ জন পর্যবেক্ষক। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত যেসব দেশ থেকে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে- অস্ট্রেলিয়া থেকে ১ জন, ইতালিয়ান ১ জন, আইরিশ ১ জন, স্লোভাক ১ জন, বৃটিশ ১ জন, ফ্রেঞ্চ ১ জন, উগান্ডা থেকে আসবে ১১ জন, জার্মানি থেকে আসবে ২ জন, জাপানিজ ১ জন, সুইডিশ ১ জন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় ১ জন, সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন, বৃটিশ হাইকমিশন থেকে থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক আসার জন্য ইসিকে জানিয়েছে।

এর আগে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। অশোক কুমার আরও বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে।

কিউএনবি/বিপুল/২১.১১.২০২৩/রাত ১০.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit