শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তিন দিনে আ.লীগের ২৯৯৫ ফরম বিক্রি, আয় সাড়ে ১৫ কোটি টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭০৯টি আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে আয় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। তিন দিনে বিক্রি ২ হাজার ৯৯৫টি ফরম। আয় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা।

আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রি করা হয়।

বিপ্লব বড়ুয়া বলেন, আজ সরাসরি ৭০৯টি ও অনলাইনে ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৬০টি, আর অনলাইনে বিক্রি হয়েছে ১৪টি।

এবার আওয়ামী লীগ প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে, প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।

দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ১ হাজার ১৮০টি এবং অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

কিউএনবি/বিপুল/২০.১১.২০২৩/ সন্ধ্যা ৬.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit