মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২০ নভেম্বর(২০২৩ ) সোমবার  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ 

উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপার্সন ড. নীরু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মি. দীপাল চন্দ্র বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে শিক্ষার্থীদের কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit