মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে তিন দিনব্যাপী আয়কর মেলা শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আজ ১৯ নভেম্বর (২০২৩) রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আয়কর মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহজেই আয়কর রিটার্ন দাখিল এবং এ সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা কর অঞ্চল ১১-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই মেলার আয়োজন করেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং রাজস্ব বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ব্যক্তি পর্যায়ে কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এই কর মেলার আয়োজন করা হয়।

সচেতন নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিয়মিতভাবে আয়কর প্রদান করেন। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি পর্যায়ে কর প্রদানের জন্য আয়োজিত এই মেলার প্রভাব অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়বে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit