সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়। কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল এমপি ডা. সালাউদ্দিন বাবুকে মোটর চালক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০ এক মরদেহের একাধিক দাবিদার, মৃতদের অনেককে সনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের ‘বাংলাদেশ মডেলেই’ আছে নেপালের বন্যা সমস্যার সমাধান?

শীতে সুস্বাদু ভাপা পুলি পিঠা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে জমে পিঠা-পুলির উৎসব। শীত মানেই বাঙালির পিঠা খাওয়ার ধুম। ভাপা পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠা ইত্যাদি কত শত রকমের পিঠার সমাহার। শীতের সকালে উঠানে রোদ্দুরে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। বাড়ির উঠানের সেই রোদ্দুর এখন সবাই উপভোগ করতে না পারলেও পিঠা খাওয়ার মজা নিতেই পারেন। কারণ গরম গরম ধোঁয়া ওঠা পিঠা-পুলির যে স্বাদ সেটা অন্য সময় পাওয়া যায় না।  

চলুন নারিকেল দিয়ে ভাপা পুলি পিঠার তৈরির একটি রেসিপি দেখে নেওয়া যাক। মিষ্টি খেতে না চাইলে ভেতরে মাংস বা সবজির পুর দিয়েও তৈরি করতে পারেন-

উপকরণ : আতপ চালের গুঁড়া আধা কেজি, ময়দা ৩ টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ সামান্য, নারিকেল কোরানো দেড় কাপ, খেঁজুরের গুড় অথবা চিনি দেড় কাপ, সাদা তিল ভেজে গুঁড়া করা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি : 

*নারিকেল, গুড় ও তিল একসঙ্গে জ্বাল দিয়ে পুর তৈরি করে নিন। পুর ঠাণ্ডা হতে দিন। *এবার চুলায় পরিমাণ মতো পানি দিন। লবণ দিন।

*ফুটে উঠলে ২ টেবিল চামচ ঘি দিয়ে চালের গুঁড়া ও ময়দা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন অল্প আঁচে। সিদ্ধ হলে নামিয়ে ভালো করে মথে নিন।

*এবার কাই থেকে লুচির মতো বেলে ভেতরে পুর দিয়ে কোনাগুলো ভালো করে চেপে মুড়ে দিন। চাইলে সুন্দর নকশাও করে দিতে পারেন।

*এবার হাঁড়িতে পানি দিয়ে ফুটে উঠলে বাঁশের চালনি বসিয়ে দিন। এই চালনিতে পিঠা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিন। স্টিমারেও স্টিম দিতে পারেন। স্টিম করতে পারেন রাইস কুকারেও। *পিঠা সিদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit