মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে আনন্দ-উচ্ছ্বাসে  ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : উল্লাস, উচ্ছ্বাস, খুনসুটি এবং আনন্দঘন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সাধারণ সভা আজ ১৮ নভেম্বর (২০২৩) শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. মুহা: আব্দুল বাকী, সহ-সভাপতি উম্মে কুলসুম মান্নান, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
পুনর্মিলনী উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের কেউ পাঞ্জাবি এবং কেউ টাই সুট পরিধান করে টিএসসিতে উপস্থিত হন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শামছুল আলম। ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ জানান,” অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্দেশ্য হচ্ছে যে প্রতিষ্ঠান হতে সনদ গ্রহণ করেছি, সেই প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা প্রকাশ। এজন্য আজকে আমরা মিলিত হয়েছি।
বিশেষ করে যেসব শিক্ষার্থীরা আর্থিক দিক থেকে পিছিয়ে, তাদের কে সহায়তা করা। যাতে বিশ্ববিদ্যালয় সুন্দর করে চলে এবং বিভাগ ভালো করে চলে”। তিনি আরো জানান, “ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে  আজকে বিভিন্ন শিক্ষাবর্ষের ৫৫ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে,যাদের মধ্যে ৩ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে”।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অ্যালামনাইবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভ‚মিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সভ্যতার ইতিহাস, বিবর্তন ও আধুনিকায়নের সাথে ইসলামের ইতিহাস ও অগ্রযাত্রা গভীরভাবে জড়িয়ে আছে। ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও প্রকৃত মর্মবাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপাচার্য বিভাগের শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit