মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের দেবথৈল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করে সৈয়দ মোড় একাদশ বনাম ভাই বন্ধু একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ -গোলে ড্র হয়। পরবর্তিতে টাইব্রেকারে ৬-৫ গোলে সৈয়দ মোড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভাই বন্ধু একাদশ ।

খেলা শেষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি। এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহীন, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, যুবলীগ নেতা রাজন শেখ, নূর নবী, মাহাবুব, খেলা পরিচালনা কমিটির সভাপতি মো.উমর ফারুক, সাধারন সম্পাদক শামীম আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit