শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

চাপ সামলাতে পারলেই বিশ্বকাপ জিতবে ভারত: রবি শাস্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ জেতার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে ভারত। মাত্র এক ধাপ পেরোলেই আরও একবার মিলবে সোনালি ট্রফির দেখা। এবারের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সেই ফাইনালের গ্যালারিতে থাকবে নীলের আধিক্য।  

বিপুল সংখ্যক দর্শক সেদিন মাঠে ভারতকে সমর্থন দিতে উপস্থিত থাকবেন। তবে এত দর্শক যেমন ভারতের জন্য আশির্বাদ, আবার চাপেরও। কারণ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে বিশ্বকাপ জেতা। তবে প্রত্যাশার এই চাপ ঠিকমতো সামলাতে পারলেই বিশ্বকাপ জিতে যাবে ভারত, এমনটাই অভিমত দলটির সাবেক প্রধান কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর।  

ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের আগে দলটির কোচে ভূমিকায় ছিলে রবি শাস্ত্রী। ফলে এই দলটির নারী-নক্ষত্র তার জানা। সাবেক শিষ্যদের উদ্দেশে তিনি বলেন, ‘ফাইনালে মাথা ঠাণ্ডা রাখতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। চাপটা ভালোভাবে সামাল দিতে পারলেই হবে। অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না। সবাই নিজ নিজ দায়িত্বটা জানে। তবে এই দল এখন এক-দুইজনের ওপর নির্ভরশীল নয়। ৮-১০ জন খেলোয়াড় নিয়মিত পারফর্ম করছে। এটা দারুণ ব্যাপার। ‘

লিগ পর্বের সবগুলো ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠেছিল ভারত। যেখানে তারা অনায়াসেই হারায় নিউজিল্যান্ডকে। এরপর ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা আবার লিগ পর্বের প্রথম দুই ম্যাচ হারার পর থেকে টানা জয়ের ধারায় রয়েছে। সর্বশেষ তারা সেমিতে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে ফাইনালে ভারতকেই ফেভারিট মানছেন রবি শাস্ত্রী, ‘ভারত বিশ্বকাপ জিতবে, ফাইনালে তারাই ফেভারিট। অসাধারণ ক্রিকেট খেলছে তারা। তারা অন্যকিছু না ভেবে এতদিন যেভাবে খেলেছে, সেভাবে খেললেই হবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit