মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন আজ ১৭ নভেম্বর (২০২৩) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ খান বক্তব্য রাখেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য-

সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সম্মেলনের সফলতা কামনা করে বলেন, দেশের শিক্ষা ও 

গবেষণার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা 

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়া এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন 

বাস্তবায়নে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক,

মানবিক, উদার -নৈতিক, বৈজ্ঞানিক ও কর্মমূখী চিন্তা-ভাবনা সকলের মাঝে ছড়িয়ে দিতে এই সংগঠন কার্যকর ভূমিকা 

পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit