মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা ২০২৩-২০২৪-এ ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং রানার্স-আপ হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। একই প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কবি সুফিয়া কামাল হল এবং রানার্স-আপ হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। 

এছাড়া, ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ গতকাল ১৬ নভেম্বর (২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সমাজে মানুষে মানুষে হানাহানি, অসৎ কার্যকলাপ ও বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনা রোধে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও জোরদার করতে হবে। ক্রীড়াবিদ ও সংস্কৃতিমনা সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মো. ইলিয়াস হোসেন এবং ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন কবি সুফিয়া কামাল হলের তামান্না জাহান। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit