মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ ১৬ নভেম্বর (২০২৩) বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী’র সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘ছোটদের জন্য দর্শন: 

প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জসীম উদ্দিন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক আহম্মদ উল্লাহ্।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দর্শন এমন একটি বিষয় যা কোন নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। শিশু থেকে বৃদ্ধ, রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রেই দর্শনের প্রভাব বিদ্যমান। বিশ্বায়নের যুগে বিশ্বসংস্কৃতির প্রভাবে এবং প্রযুক্তির অপব্যবহারে ফলে মানুষের মনস্তাত্বিক পরিবর্তন ঘটছে এবং মানুষ বিবেকবোধ হারিয়ে ফেলছে। এ বিষয়ে সচেতন হয়ে ক্সনতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তি ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দিতে হবে। নিজস্ব চিন্তা ও দর্শনের বিকাশ ঘটাতে শিশুকাল থেকেই সকলকে সমাজের দর্শন উপলব্ধি করার সুযোগ তৈরি করতে হবে এবং উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। 

অধ্যাপক মো. নূরুজ্জামান মূল প্রবন্ধে শিশুদের মনস্তত্ত্ব শিশুদের দর্শন শিক্ষার প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন।এর আগে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit