শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক পেলেন ঢাবির ১০ জন শিক্ষার্থী

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন সালের এম এস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ৫ জন কৃতী শিক্ষার্থীকে ‘ড. এম ওসমান গনি স্বর্ণপদক’ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে ‘জেবুন্নেসা-আলতাফ স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। এছাড়া, বিভিন্ন বর্ষের ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৬নভেম্বর (২০২৩) বৃহস্পতিবার বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে 

স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ‘SWED- DU Trust’ এর উদ্যোগে এই  অনুষ্ঠান আয়োজন করা হয়। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘SWED- DU Trust’ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল যুগোপযোগী গবেষণার মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। উল্লেখ্য, অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ‘ড. সাহাব বাসিত বৃত্তি’, ১ জন শিক্ষার্থীকে ‘ড. এফ আর খান ও মো. বাহাউদ্দিন চৌধুরী স্মৃতি বৃত্তি, ১ জন শিক্ষার্থীকে ‘নাসিরা বেগম স্মৃতি বৃত্তি’ এবং ১ জন শিক্ষার্থীকে ‘মরিয়ম বেগম খান স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit