মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ আজ ১৫ নভেম্বর (২০২৩)  বুধবার শুরু হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সুইমিংপুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সতেজ মন বজায় রাখতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, বিভিন্ন ক্রীড়া ও সহশিক্ষা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। 

তিনি আরও বলেন, সাঁতার শুধু একটি প্রতিযোগিতা নয় এর মাধ্যমে শিক্ষার্থীরা রোগ-ব্যাধি থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। নদীমাতৃক এই দেশে পানিতে পরে মৃত্যুর হাত থেকে আত্মরক্ষার্থেও সাঁতার শেখার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit