মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্র স্থানীয় সাংবাদিকদের প্রদান করেন তিনি। অবশ্য পদত্যাগের কারন হিসেবে সেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল ০১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit