বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আরো পাঁচ বছর দীর্ঘ হতে পারে ইউক্রেন যুদ্ধ: দ্য ইকোনমিস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ আরো পাঁচ বছর দীর্ঘায়িত হতে পারে বলে মনে করেন পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা।

তাদের মতে, রাশিয়া-ইউক্রেন কেউই এককভাবেই বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই। ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সাথে পশ্চিমা নেতারা মনে করছেন, যুদ্ধরত দু পক্ষের কেউই আত্মসমর্পণ বা পরাজয় মেনে নিতে রাজি নয়। ফলের শিগগিরই এই যুদ্ধ বন্ধ হবে -তারও কোনো লক্ষণ নেই।

দ্য ইকোনমিস্ট ম্যাগজিনের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। 

ম্যাগাজিনটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে পাশ্চাত্যের গোলাবারুদের মজুদে টান পড়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দিতে গিয়ে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন তা উৎপাদন করতে পশ্চিমা দেশগুলো হিমশিম খাচ্ছে। এরমধ্যে ইসরায়েল এবং হামাসের চলমান সংঘাত পশ্চিমা দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

ওয়াশিংটনে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান গত মাসে লিখেছিলেন, “সময়ের সাথে সাথে, কিছু মূল সিস্টেম ইসরায়েলে সরিয়ে নেওয়ার কারণে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা কমে আসবে। এ সময় পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের যেসব সিস্টেম প্রয়োজন, দেশটিকে তা ঠিকমতো সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।” সূত্র: দ্য ইকোনমিস্ট

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit