মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

দুর্গাপুরে মোশতাক আহমেদ রুহীর অবরোধ বিরোধী মিছিল

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। বুধবার দুপুরে আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সাবেক সহ:সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা যুবলীগ‘র সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আ‘লীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগ‘র যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মিসবাহ ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম তিতাস।

বক্তারা বলেন, বাংলার মানুষ এখন আর বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও এর কর্মকান্ড সমর্থন করে না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে আমরা রাজপথে থেকে অবরোধ বিরোধী সকল কর্মকান্ড প্রতিহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় আনতে হবে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে অবরোধ কর্মসুচী আমরা মানিনা। সারাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় এনে প্রমান করে দিবে ‘‘শেখ হাসিনার সরকার-বার বার দরকার।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit