বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

পদত্যাগ না করলে বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেবে পিসিবি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল পাকিস্তানকে। কিন্তু আরেকবার সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছে দলটি। একবিংশ শতাব্দীতে অনুষ্ঠিত হওয়া ৬ বিশ্বকাপের পাঁচটিতেই শেষ চারে খেলতে পারেনি ৯২’ বিশ্বচ্যাম্পিয়নরা। পাকিস্তানের এবারের এমন বাজে পারফরম্যান্সের জন্য অনেকেই দুষছেন অধিনায়ক বাবর আজমকে। সাবেকদের কেউ কেউ তাকে নেতৃত্ব ছাড়তেও চাপ দিচ্ছেন। বিশ্বকাপের পর দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চলেছেন বাবর, এমনও গুঞ্জন শোনা যায়।

এবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ দাবি করেছে, বাবর নিজ থেকে পদত্যাগপত্র জমা দিলে সেটি গ্রহণ করবে পিসিবি। অন্যথায় তার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে বলেও সূত্রের বরাতে দাবি সংবাদমাধ্যমটির।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হবে বাবর আজমকে। নতুন করে নেতৃত্বের গুঞ্জনে শোনা যাচ্ছে পেসার শাহিন আফ্রিদি ও শান মাসুদের নাম। 

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের আসন্ন টেস্ট সিরিজের নেতৃত্বভার পেতে পারেন শান মাসুদ। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির নেতৃত্ব দিতে পারেন শাহিন আফ্রিদি। এ ছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্বে থাকতে পারেন আফ্রিদি। 

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পান বাবর আজম। এছাড়া ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। তার নেতৃত্বে এখনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। যদিও র‌্যাঙ্কিংয়ে বেশ কবারই দাপট দেখিয়েছে তারা।

ভারত বিশ্বকাপে টানা দুই জয়ে আসর শুরুর পর টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালে উঠার দৌড় থেকে অনেকটা ছিটকে পড়ে পাকিস্তান। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনোভাবেই ছাপ রাখতে পারেনি বাবররা। এমন ভরাডুবিতে শুরু থেকেই দলের সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। কাঠগড়ায় তুলছেন অধিনায়ক বাবর আজমকেও।

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করতে পারেন বাবর। তারপরই হয়তো তার নেতৃত্ব নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। 

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৩/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit