শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সিলেট ও মৌলভীবাজারকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : সিলেট ও মৌলভীবাজারসহ দেশের আরও ৯ জেলা এবং ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে দেশের ৩২ জেলা ও ৩৯৪টি উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হলো।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন।

গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়া নতুন জেলাগুলো হলো- টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি মানুষও যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে সেই ঘোষণা দিয়েছিলাম। সে বিষয়টি সামনে নিয়েই আমাদের এ প্রচেষ্টা। যেসব জায়গায় এখনও বাকি আছে সেখানেও ধীরে ধীরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করে দেব। কোনো মানুষ বাংলাদেশে ঠিকানাহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। অন্তত সবার মাথা গোঁজার ঠাঁই হবে। সকলের ঘর আমরা আলোকিত করব।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit