মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

হিমু পাঠাগার পদক পেলেন গীতিকবি সুজন হাজং

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View
???????

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বাংলা কথাসাহিত্যের কিংবদন্তি লেখক ও কালজয়ী অসংখ্য চরিত্রের শ্রষ্ঠা হুমায়ূন আহমেদ এর ৭৫তম জন্মদিন ও হিমু পাঠাগার এর প্রথম বর্ষপূর্তি। সোমবার সন্ধ্যায় বিরিশিরির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক কবি আসলাম সানী। এ আয়োজনে হিমু পাঠাগার পদক প্রদান করা হয় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং কে।

হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিনের কেক কাটার পরবর্তিতে কবি মামুন রণবীর এর সঞ্চালনা, হিমু পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, লেখক-উপস্থাপক এডভোকেট শিমুল পারভীন, শিশু সাহিত্যিক মামুন সারোয়ার, প্রভাষক রফিকুল ইসলাম মিরাজী, ডক্টর আব্দুর রাশিদ, লেখক ও গবেষক স্বপন হাজং, কাউন্সিলর ইব্রাহীম খলিল টিপু, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, কবি অনিন্দ্য জসীম, কবি জীবন চক্রবর্তী, কবি দুনিয়া মামুন, এম নূর আলম, কবি আবুল কালাম আজাদ, ফাদার পাওয়েল, কবি জন ক্রসওয়েল খকসী, কবি তোফাজ্জল হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit