রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

রাঙামাটিতে সশস্ত্র গ্রুপের কমান্ডার সন্দেহে এক ব্যক্তি আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি জেএসএস এর সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডার বলে জানাগেছে। আটককৃত শান্তিময় চাকমা রাঙামাটির বাঘাইছড়ির সারোয়াতলীর বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। সে কি কারনে রাঙামাটিতে আসছে এবং কার কার সাথে সে যোগাযোগ করতে সে সকল বিষয়ে বিশদ খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একজন উদ্বর্তন কর্মকর্তা।

এদিকে, আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানান, আমরা তাকে রাঙামাটি শহরের কে কে রায় সড়ক এলাকা থেকে আটক করেছি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, আটককৃত ব্যক্তি জেএসএস’র সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করতো। সে প্রায় সময় ভারতে আসা-যাওয়া করতো। জেএসএস এর সক্রিয় গ্রুপে সে শ্যামল চাকমা এবং ভারতে সে আশিষ চাকমা নামে পরিচয় বহণ করতো।

একটি সূত্র জানিয়েছে, সে জেএসএস এর সশস্ত্র গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত এটা নিশ্চিত হওয়া গেছে তার কাছেই প্রাপ্ত একটি ছবি থেকে। ছবিটিতে দেখা গেছে অপর দু’জনের সাথে মধ্যখানে সে বিদেশী ভারী রাইফেল নিয়ে বসে। অপরদু’জনের কাছেও একই ধরনের একে-৪৭ এর মতো অস্ত্র রয়েছে। সূত্রটি জানিয়েছে, আটককৃত ব্যক্তি ভারতের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং সেখানের নাগরিকত্ব রয়েছে তার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit