রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

দূর্যোগপূর্ণ মুহুর্তে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর; ব্রি: জে: ইমতাজ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দূর্যোগপূর্ণ মুহুর্তে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর বলে মন্তব্য করে রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি-পিএসসি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

সোমবার রাঙামাটিস্থ সেনা রিজিয়নের আওতাধীন এলাকায় বসবাসরত হতদরিদ্র, দুঃস্থ, অসহায় পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়ের লোকজনকে চিকিৎসা সেবা নিশ্চিতে, আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ পড়ালেখার মানোন্নয়নে নগদ অর্থ, শিক্ষা বেঞ্চ, ঢেউটিন ও সেলাইমেশিন প্রদানকালে রাঙামাটি রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। এসময় রাঙামাটি রিজিয়নের উদ্বর্তন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দায়িত্বপালনের স্থানীয় জনগণের পাশে থেকে তাদের জীবন-মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit